বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল নতুন কিছু নয়। তবে সম্প্রতি অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে ঘিরে ছড়িয়ে পড়া ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার গুঞ্জন যেন একটু বেশিই জোরালো হয়ে উঠেছে। আর এই আলোচনার মাঝেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার মা পুনম সিনহা।
বিয়ের পর থেকেই স্বামী জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা চলছে। সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীকে ঢিলেঢালা পোশাকে দেখা যাওয়ার পরই গুঞ্জন নতুন করে মাথাচাড়া দেয়- অনেকে ধারণা করতে থাকেন, হয়তো মা হতে চলেছেন তিনি।
তবে এসব জল্পনাকে হালকাভাবে উড়িয়ে দিয়েছেন পুনম সিনহা। মুম্বাইয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রসিকতার সুরে বলেন, ‘মানুষ তো আমাকে বহুবার দিদা বানিয়ে ফেলেছে! তবে নিশ্চয়ই একদিন সেই সুখবর আসবে।’
আরও পড়ুন
উল্লেখ্য, দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৪ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত সেই আয়োজন ছিল বেশ ব্যক্তিগত ও সরল।
বর্তমানে দাম্পত্য জীবন উপভোগ করছেন এই তারকা জুটি। গুঞ্জন বা সমালোচনায় খুব একটা গুরুত্ব না দিয়ে নিজেদের মতো করে জীবন কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন তারা।
বিশ্লেষকদের মতে, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহল থেকেই এমন গুজব তৈরি হয়, যা অনেক সময় বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পায় না।
এএডি/