অবশেষে আসছে ‘মাসুদ রানা’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে নির্মিত সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমাটি।

2026-04-06T05:03:25+00:00
2026-04-06T05:03:25+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
অবশেষে আসছে ‘মাসুদ রানা’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৫:০৩ এএম 
পূজা চেরি। সংগৃহীত ছবি
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে নির্মিত সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমাটি। আসছে কুরবানির ঈদে মাসুদ রানা মুক্তির খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক আব্দুল আজিজ। 

আগামী বৃহস্পতিবার ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে সিনেমার আনুষ্ঠানিক প্রচার। এই সিনেমায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। সোহানা চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। এতে নায়কের মতো সমানতালে অ্যাকশন করতে হয়েছে পূজাকে। এ ছাড়া অবনিতা চরিত্রে আছেন সৈয়দা তিথি অমনি।

এ প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন, কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত স্পাই থ্রিলার মাসুদ রানা থেকে নির্মিত হচ্ছে সিনেমাটি। কাজী আনোয়ার হোসেন নিজে সিনেমার চিত্রনাট্য অনুমোদন করে গিয়েছিলেন। গল্পটি পর্দায় ফুটিয়ে তুলতে শুটিংয়ে আমরা কোনো কমতি রাখিনি। 

এটি জাজের অন্যতম ব্যয়বহুল সিনেমা। মাসুদ রানা নিয়ে আমরা খুবই আশাবাদী। এই কুরবানির ঈদে মাসুদ রানা মুক্তি পাবে। মাল্টিপ্লেক্সসহ সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। আশা করছি দর্শক উপভোগ করবে সিনেমাটি।

আব্দুল আজিজ আরও বলেন, আর এক দিনের শুটিং করলেই দৃশ্য ধারণের কাজ শেষ হবে। সেটা শেষ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতির অপেক্ষায় আছি। এতদিন অনুমতি না পেলেও শিগগিরই পেয়ে যাব বলে আশা করছি। বাকি অংশের সম্পাদনা, ডাবিংসহ সব কাজ সম্পন্ন হয়েছে। 

এ মাসের মধ্যেই পুরো সিনেমা প্রস্তুত হয়ে যাবে। প্রসঙ্গত, মাসুদ রানা সিনেমার বেশিরভাগ শুটিং শেষ হয়েছিল প্রায় পাঁচ বছর আগে। বাকি ছিল একটি গান ও কয়েকটি দৃশ্য ধারণের কাজ। সম্প্রতি শুরু হয়েছে বাকি থাকা শুটিং।

সময়ের আলো/আআ


  বিষয়:   সিনেমা  মাসুদ  রানা  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: