সন্ধ্যার পর মাল্টিপ্লেক্সে শো বন্ধ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

জ্বালানি সাশ্রয়ে সরকার রোববার থেকে সন্ধ্যা ৬টার পর দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে। সেই নির্দেশনা মেনে দেশের

2026-04-06T05:11:27+00:00
2026-04-06T05:11:27+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
সন্ধ্যার পর মাল্টিপ্লেক্সে শো বন্ধ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৫:১১ এএম 
সংগৃহীত ছবি
জ্বালানি সাশ্রয়ে সরকার রোববার থেকে সন্ধ্যা ৬টার পর দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে। সেই নির্দেশনা মেনে দেশের মাল্টিপ্লেক্সগুলো সন্ধ্যার পর সিনেমার শো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বিপণিবিতান বন্ধ রাখার কারণে প্রথমে ব্লকবাস্টার সিনেমাস সন্ধ্যার পর শো বন্ধের ঘোষণা দেয়।

অবশেষে স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস জানিয়েছে, গতকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টার পর তাদের সব শো বন্ধ থাকবে। ফলে বিকালের শোগুলোকেই দিনের শেষ প্রদর্শনী হিসেবে ধরা হচ্ছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, সন্ধ্যার সময়টাই আমাদের পিক টাইম। মার্কেট বন্ধ থাকলে দর্শক আসার সুযোগও কমে যায়। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিকাল পর্যন্তই শো চালানো হবে এবং সন্ধ্যার পরের সব শো বন্ধ থাকবে।

অন্যদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি এবং মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ জানিয়েছেন, এখনও সিঙ্গেল স্ক্রিন হলগুলোর জন্য এমন কোনো সিদ্ধান্ত নেননি। নাইট শোগুলো এখন বেশ ভালো চলছে। এই পিক টাইমে শো বন্ধ করলে তো আমাদের ক্ষতি। যদি সবাই বন্ধ রাখে, তা হলে আমরাও পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব।

সব মিলিয়ে মাল্টিপ্লেক্সগুলো ইতিমধ্যেই সন্ধ্যার পর শো বন্ধ রাখলেও সিঙ্গেল স্ক্রিন হলগুলো এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। ফলে দর্শকদের পাশাপাশি হলমালিকদের মধ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সময়ের আলো/আআ


  বিষয়:   সন্ধ্যা  মাল্টিপ্লেক্স  বন্ধ  সিনেমা  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: