ফুয়াদের আয়োজনে পাঁচ ব্যান্ডের গান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ফুয়াদ আল মুক্তাদির এবার হাজির হলেন দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ডের পাঁচটি গান নিয়ে। ‘টাচ অব গোল্ড’ শিরোনামের একটি প্রজেক্টের আওতায়

2026-04-06T05:15:42+00:00
2026-04-06T05:15:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
ফুয়াদের আয়োজনে পাঁচ ব্যান্ডের গান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৫:১৫ এএম 
ফুয়াদ আল মুক্তাদির। সংগৃহীত ছবি
ফুয়াদ আল মুক্তাদির এবার হাজির হলেন দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ডের পাঁচটি গান নিয়ে। ‘টাচ অব গোল্ড’ শিরোনামের একটি প্রজেক্টের আওতায় এলআরবির ‘ঘুমন্ত শহরে’, অর্থহীনের ‘অদ্ভুত সেই ছেলেটি’, ডিফারেন্ট টাচের ‘শ্রাবণের মেঘ’, ক্রিপটিক ফেইটের ‘ভবঘুরে’ এবং ওয়াটসন ব্রাদার্সের ‘রং’ গানগুলো নতুনভাবে প্রকাশ হয়েছে ফুয়াদের সংগীত আয়োজনে। সম্প্রতি বি হেয়ার নাওয়ের ব্যানারে প্রকাশ পেয়েছে গানগুলো।

এ প্রসঙ্গে ফুয়াদ আল মুক্তাদির বলেন, নব্বই দশকে ব্যান্ডগুলো যখন গান রেকর্ড করেছে, সে সময় আমাদের দেশে খুব লিমিটেড টেকনোলজি ছিল। আমরা চাইছিলাম এখনকার টেকনোলজি ও রিসোর্স ব্যবহার করে ওই কম্পোজিশনগুলোকে নতুনভাবে উপস্থাপন করতে। আমাদের কাছে রিক্রিয়েশন হলেও জেন-জিরা কিন্তু গানগুলো নতুন হিসেবেই দেখছে।

গানগুলো নতুন করে তৈরি করতে পুরো স্বাধীনতা পেয়েছি। আমার টিম নিয়ে খুবই গর্বিত। সবাই নিজেদের সেরাটা দিয়েছে। যেভাবে চাইছিলাম সেভাবেই গানগুলো উপস্থাপন করতে পেরেছি।

গানগুলোর মধ্যে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ঘুমন্ত শহরে কণ্ঠ দিয়েছেন জোহাদ রেজা চৌধুরী, রায়েফ আল হাসান রাফা ও শাকিব চৌধুরী। অর্থহীনের অদ্ভুত সেই ছেলেটি গেয়েছেন ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরী। ডিফারেন্ট টাচের শ্রাবণের মেঘ গেয়েছেন এলিটা করিম। অ্যাভয়েড রাফা ব্যান্ডের রায়েফ আল হাসান রাফা গেয়েছেন ক্রিপটিক ফেইটের ভবঘুরে। আর নেমেসিস ব্যান্ডের জোহাদ রেজা চৌধুরী গেয়েছেন ওয়াটসন ব্রাদার্সের রং।

ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরী বলেন, লিজেন্ডারি গানগুলো রিঅ্যারেঞ্জ করা হয়েছে বাঁচিয়ে রাখার জন্য। কারণ যখনই কোনো গান রিক্রিয়েট করা হয়, মানুষ অরিজিনাল গানটি আবার শোনে। নেমেসিস ব্যান্ডের জোহাদ রেজা চৌধুরী বলেন, আমরা এই গানগুলো শুনে বড় হয়েছি। নতুন সাউন্ডে গানগুলো নতুন প্রজন্মের কাছে আবার ফিরে এসেছে।

পাঁচটি গানের ভিডিও তৈরি হয়েছে রানআউট ফিল্মস থেকে। পরিচালনা করেছেন আদনান আল রাজীব। প্রতিটি ভিডিওতে গানের কথার সঙ্গে মিল রেখে ভিন্ন গল্প দেখিয়েছেন নির্মাতা।

সময়ের আলো/আআ


  বিষয়:   ফুয়াদ  আয়োজন  পাঁচ  ব্যান্ড  গান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: