প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:৪৮ এএম আপডেট: ০৬.০৪.২০২৬ ৯:৫১ এএম
মিরপুরে বার ও আবাসিক হোটেলে অভিযান চালিয়ে শতাধিক নারী-পুরুষকে আটক করেছে। সংগৃহীত ছবি রাজধানীর মিরপুরে পুলিশ অভিযান চালিয়ে একটি বার ও আবাসিক হোটেলে শতাধিক নারী-পুরুষকে আটক করেছে।
রোববার (৫ এপ্রিল) রাতে মিরপুর-১ এলাকার বাগদাদ মার্কেটের একটি বার ও পাশের একটি আবাসিক হোটেলে এই অভিযান চালানো হয়। অভিযান শেষে আটক ব্যক্তিদের মিরপুর মডেল থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শাহ আলী থানাতে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে আসছিলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অসামাজিক কার্যকলাপ চলছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর জোনের একাধিক থানা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
এদিকে, সংবাদ সংগ্রহে গেলে থানার প্রবেশপথে গণমাধ্যমকর্মীরা বাধার মুখে পড়েন।
পরে বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন মিরপুর জোনের উপকমিশনার এস এ এম ফজল ই খুদা।
/ইউএমএইচ