ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হামের টিকা ব্যবস্থাপনা নিয়ে অভিযোগকে কেন্দ্র করে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে নতুন আইনি পদক্ষেপ নেওয়া

2026-04-06T15:44:33+00:00
2026-04-06T15:44:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩:৪৪ পিএম 
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
হামের টিকা ব্যবস্থাপনা নিয়ে অভিযোগকে কেন্দ্র করে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে নতুন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এই নোটিশ জারি করেন। এতে মোট ২৪ জন সাবেক উপদেষ্টাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

নোটিশে অভিযোগ করা হয়েছে, হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্টদের সম্পৃক্ততা রয়েছে। বিষয়টিকে ‘অশুভ ও অপরাধমূলক উদ্যোগ’ হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন

আইনজীবী এম আশরাফুল ইসলাম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি উল্লেখ করেন, জনস্বাস্থ্য সংশ্লিষ্ট এমন গুরুত্বপূর্ণ খাতের ব্যবস্থাপনায় পরিবর্তন আনার পেছনে দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

আইনি বিশেষজ্ঞদের মতে, এই নোটিশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। তবে সরাসরি দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য আদালতের নির্দেশ প্রয়োজন হতে পারে।

এএডি/


  বিষয়:   ইউনূস  দেশত্যাগ  নিষেধাজ্ঞা  আইনি  নোটিশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: