সংরক্ষিত মহিলা আসনে তফসিল ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (৬

2026-04-06T16:20:31+00:00
2026-04-06T16:20:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সংরক্ষিত মহিলা আসনে তফসিল ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:২০ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (৬ এপ্রিল) সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিএনপি জোট পাবে ৩৬টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট পাবে ১৩টি এবং একটি আসন পাবে স্বতন্ত্র সংসদ সদস্যরা। যদি স্বতন্ত্র সংসদ সদস্যরা কাউকে সমর্থন না দেয়, সেক্ষেত্রে ওই একটি আসনও যুক্ত হবে ক্ষমতাসীনদের ভাগে। 

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এ পর্যন্ত ৫০টি মামলা দায়ের হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচনি মালামাল সংরক্ষণ করা হবে।

এছাড়া আদালতের আদেশে ফলাফল স্থগিত থাকা চট্টগ্রাম-২ ও ৪ আসনের বিষয়ে আদালত যে নির্দেশনা দেবে, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে ইসি।


ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে ইসি সচিব জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে এই যন্ত্র ব্যবহার করা হবে না। বর্তমানে তিনটি পৃথক প্রতিষ্ঠান ইভিএম নিয়ে পর্যালোচনা করছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে অনুষ্ঠিত হতে যাওয়া ভোটের বিষয়ে ইসি বলছে, সেখানকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং জাতীয় নির্বাচনের মতোই নিরাপত্তার বিষয়ে কাজ করছে তারা।

সময়ের আলো/আআ


  বিষয়:   সংরক্ষিত  মহিলা  আসন  সংসদ  তফসিল  ভোটগ্রহণ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: