হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে এক হাজার ২৮২ জন আক্রান্ত হয়েছেন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। একই সময়ে

2026-04-06T17:31:57+00:00
2026-04-06T17:41:30+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৫:৩১ পিএম  আপডেট: ০৬.০৪.২০২৬ ৫:৪১ পিএম
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে এক হাজার ২৮২ জন আক্রান্ত হয়েছেন। ছবি : সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে এক হাজার ২৮২ জন আক্রান্ত হয়েছেন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। একই সময়ে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৮২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা আট হাজার ৫৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮০ জন, গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা এক হাজার ৯৯ জন।


এতে আরও জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৯৪০ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ছয় হাজার ১৬ জন। মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি পাঁচ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

একই সময়ে জেলার তালিকাতেও ঢাকায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ২ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২০ জনের।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১১৮ জনের।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   হাম  উপসর্গ  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: