এবার ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কাতারের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধের উত্তপ্ত আবহে খাদ্য, পানি ও জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে কঠোর

2026-04-06T19:50:32+00:00
2026-04-06T19:50:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
এবার ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কাতারের প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৭:৫০ পিএম 
মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি। ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধের উত্তপ্ত আবহে খাদ্য, পানি ও জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি।

সোমবার (৬ এপ্রিল) বিকালে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে এক ফোনালাপে তিনি এই গভীর উদ্বেগ প্রকাশ করেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কাতারসহ প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের ‘অযৌক্তিক আগ্রাসন’ বন্ধের প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে এই আলোচনা অনুষ্ঠিত হয়।


সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি ও পানি সরবরাহ কেন্দ্রে বোমা হামলার হুমকি দিয়েছেন। এর পাল্টা জবাবে তেহরানও হুঁশিয়ারি দিয়েছে যে, তারা পারস্য উপসাগরীয় অঞ্চলে একই ধরনের নীতিতে ব্যবস্থা নেবে। এরই ধারাবাহিকতায় গত রোববার কুয়েতের দুটি পানি শোধন কেন্দ্রে (ডেসালিনেশন প্ল্যান্ট) হামলার ঘটনা ঘটেছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ইরান  কঠোর হুঁশিয়ারি  কাতার  প্রধানমন্ত্রীর 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: