জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, বর্তমান সরকার সংস্কারের ৪০ শতাংশ কবর রচনা করেছে।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে ‘জুলাই সনদ ও গণভোট হ্যাঁ বাস্তবায়ন’ প্রসঙ্গে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, ‘সরকার সুক্ষ্মভাবে আমাদের সঙ্গে দুই নম্বরি করছে। সরকার ইতোমধ্যে সংস্কারের ৪০ শতাংশের কবর রচনা করেছে।’
তিনি বলেন, ‘যে অধ্যাদেশগুলোতে সরকারের ক্ষমতা বাড়বে, সেগুলোকে আইন বানিয়েছে। যেগুলোতে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, সেসব বাতিল করে দিয়েছে।’
তিনি আরও বলেন, সালাহউদ্দিন আহমদ সংসদ নেতার হয়ে কথা বলছেন। প্রধানমন্ত্রী সংসদে থাকার পরেও সালাউদ্দিন আহমদ কীভাবে সংসদ নেতার হয়ে কথা বলেন, প্রশ্ন তোলেন তিনি।
সময়ের আলো/কেএইচও