বড় পরিসরে অনলাইন ক্লাস চালু হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে অনলাইন ক্লাস নিয়ে কিছু চিন্তাভাবনা থাকলেও এখনও সে

2026-04-07T05:35:19+00:00
2026-04-07T05:35:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বড় পরিসরে অনলাইন ক্লাস চালু হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৫:৩৫ এএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ৫:৩৫ এএম
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে অনলাইন ক্লাস নিয়ে কিছু চিন্তাভাবনা থাকলেও এখনও সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বর্তমানে বড় পরিসরে অনলাইন ক্লাস চালুর বিষয়ে আলোচনা হচ্ছে না। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব বিষয় জানান। 

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস পরিচালনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভা থেকেই আসবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো কেবল ভাবনা, এখনও সিদ্ধান্ত নয়। সরকার শিক্ষাখাত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবদিক বিবেচনা করা হবে। 

ববি হাজ্জাজ জানান, স্বাস্থ্যবিধি মেনে চলা ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশনা ইতিমধ্যে পাঠানো হয়েছে।
এতে স্কুলগুলো নিরাপদ থাকবে বলে আশা তার।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের মুখে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইন (সশরীরে) ক্লাস চালু রাখার ভাবনার কথা জানিয়ে আসছিলেন। 

গত ২ এপ্রিল মন্ত্রিসভা বৈঠকে জ্বালানি সংকট সামাল দিতে অফিস সময় এক ঘণ্টা কমানো হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস পরিচালনা নিয়ে সিদ্ধান্ত হয়নি। শিক্ষক-অভিভাবকরাও অনলাইন ক্লাসের বিরোধিতা করে আসছেন।


  বিষয়:   শিক্ষা  প্রাথমিক  গণশিক্ষা  প্রতিমন্ত্রী  ববি  হাজ্জাজ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: