সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডিতে

2026-04-07T08:11:30+00:00
2026-04-07T09:55:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:১১ এএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ৯:৫৫ এএম
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংগৃহীত ছবি
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডিতে তার বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি সেখানেই হেফাজতে আছেন। তবে কোন মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠনের সময় আবদুল হামিদ স্পিকার হন, পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন স্পিকার হিসেবে দায়িত্ব নেন এবং টানা সে দায়িত্ব পালন করেন।


জুলাইয়ের গণ–অভ্যুত্থানে সংঘটিত সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে গুলিতে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিনের ঘটনায় তার সঙ্গে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

নিহত ব্যক্তির স্ত্রী দিলরুবা আক্তার রংপুরের আদালতে এই মামলা করেন। ওই মামলায় গ্রেফতার হয়ে টিপু মুনশি বর্তমানে কারাগারে আছেন।

উল্লেখ্য, শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। 


/ইউএমএইচ


  বিষয়:   শিরীন শারমিন চৌধুরী  আটক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: