ট্রাম্পের ‘এক রাতে গুঁড়িয়ে দেব’ হুমকি, ইরানের সেনাবাহিনী বলল ‘অযৌক্তিক’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন যে, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র এক রাতের মধ্যেই ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে।

2026-04-07T08:36:36+00:00
2026-04-07T08:36:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের ‘এক রাতে গুঁড়িয়ে দেব’ হুমকি, ইরানের সেনাবাহিনী বলল ‘অযৌক্তিক’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:৩৬ এএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন যে, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র এক রাতের মধ্যেই ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কঠোর হুমকি দেন এবং ইরানকে উদ্দেশ্য করে একটি আলটিমেটামও তুলে ধরেন। 

তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে যার সম্ভাব্য বাংলাদেশ সময় বুধবার সকাল হতে পারে।

ট্রাম্পের এই বক্তব্যের পরপরই ইরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। ইরানের সেনাবাহিনী তার মন্তব্যকে “আক্রমণাত্মক” এবং “অযৌক্তিক” হিসেবে আখ্যা দিয়ে জানায়, এ ধরনের হুমকি তাদের কোনোভাবেই দমিয়ে রাখতে পারবে না। 

তারা স্পষ্ট করে বলে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের সামরিক কার্যক্রম বা কৌশলগত পরিকল্পনা এই ধরনের চাপ বা ভয়ভীতি দ্বারা প্রভাবিত হবে না।  


ইরানের সামরিক কর্তৃপক্ষ আরও ইঙ্গিত দেয় যে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে নিজেদের প্রতিরক্ষা ও প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত রয়েছে। 

তাদের মতে, এমন উসকানিমূলক বক্তব্য আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে, তবে এতে তাদের অবস্থান দুর্বল হবে না। 

এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে বিদ্যমান ভূরাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক মহলও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব নতুন করে উত্তেজনার দিকে মোড় নিতে পারে। 


/ইউএমএইচ


  বিষয়:   ট্রাম্প  ইরানের সেনাবাহিনী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: