‘করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

করোনা মহামারির সময় দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় নেওয়া টিকাদান কর্মসূচিতে বিপুল অর্থ ব্যয়ের চিত্র সংসদে তুলে ধরা হয়েছে। সরকার জানিয়েছে, ভ্যাকসিন

2026-04-07T11:14:24+00:00
2026-04-07T11:14:24+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
‘করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:১৪ এএম   (ভিজিট : ৩৩)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
করোনা মহামারির সময় দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় নেওয়া টিকাদান কর্মসূচিতে বিপুল অর্থ ব্যয়ের চিত্র সংসদে তুলে ধরা হয়েছে। সরকার জানিয়েছে, ভ্যাকসিন সংগ্রহেই খরচ হয়েছে চার হাজার কোটির বেশি টাকা।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, করোনা ভ্যাকসিন ক্রয়ে মোট ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি টাকারও বেশি।

তিনি বলেন, ২০২০-২১ অর্থবছর থেকে শুরু করে করোনা প্রতিরোধে ভ্যাকসিন ও সংশ্লিষ্ট সরঞ্জাম আমদানির জন্য মোট ৪ হাজার ৬৮৫ কোটির বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে বড় অংশই ব্যয় হয়েছে ভ্যাকসিন সংগ্রহে।
আরও পড়ুন

এছাড়া টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অন্যান্য খাতেও উল্লেখযোগ্য ব্যয় হয়েছে। সিরিঞ্জ কেনায় প্রায় ৩১ কোটি টাকা, ভ্যাকসিন পরিবহনে প্রায় ২০ কোটি টাকা এবং সিরিঞ্জ আমদানির শিপিং খাতে প্রায় ১ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান মন্ত্রী।

সংসদে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভ্যাকসিন কেনা বা সংরক্ষণ প্রক্রিয়ায় কোনো অনিয়মের নির্দিষ্ট অভিযোগ এখন পর্যন্ত সরকারের কাছে আসেনি। তবে এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং কোনো অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সময়মতো পদক্ষেপ নেওয়ার কারণেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং দেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

এএডি/


  বিষয়:   করোনা  ভ্যাকসিন  কেনা  খরচ  কোটি  টাকা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: