‘অন্তর্বর্তী সরকারের সময়ে তেলের এমন লাইন হলে বিক্ষোভ হত যমুনায়’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জ্বালানি সংকটে এখন বিভিন্ন পেট্রোল পাম্পে যে দীর্ঘ গাড়ির লাইন, এই ঘটনা সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ঘটলে কী হতো বলে

2026-04-07T11:36:39+00:00
2026-04-07T11:37:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘অন্তর্বর্তী সরকারের সময়ে তেলের এমন লাইন হলে বিক্ষোভ হত যমুনায়’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ এএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ১১:৩৭ এএম
শফিকুল আলম। সংগৃহীত ছবি
জ্বালানি সংকটে এখন বিভিন্ন পেট্রোল পাম্পে যে দীর্ঘ গাড়ির লাইন, এই ঘটনা সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ঘটলে কী হতো বলে মন্তব্য করেছেন ওই সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, নানা দাবি নিয়ে প্রায়ই সাবেক অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ দেখা যেত। ওই সরকার এখনও থাকলে হয়তো একই ঘটনা ঘটতো বলেও মন্তব্য করেন তিনি।  


মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি নিয়ে শফিকুল আলম লিখেছেন, একবার কল্পনা করুন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি গ্যাস স্টেশনের লাইনে ১২টি ভয়াবহ ঘণ্টা আপনি কেবল আশা আর অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে টিকে গেছেন, আর শেষ পর্যন্ত খালি ট্যাংক নিয়েই বাড়ি ফিরছেন। এর কষ্টের মাত্রাটা কি আপনি কল্পনাও করতে পারেন?

পোস্টের শেষে অন্তর্বর্তী সরকারের সময় এমন ঘটনায় কী হতো সে প্রসঙ্গে শফিকুল আলম লেখেন, ওই চল যমুনা যাই!! আজকে ইউনুস সরকারের...!!  


/ইউএমএইচ



  বিষয়:   শফিকুল আলম  সাবেক অন্তর্বর্তী সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: