এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসনের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দীর্ঘদিনের আর্থিক ও পরিচালনগত চাপে অবশেষে নেতৃত্বে পরিবর্তন এলো ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাম্পবেল

2026-04-07T12:16:39+00:00
2026-04-07T12:16:39+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসনের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:১৬ পিএম   (ভিজিট : ৩৪)
এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন। ছবি : রয়টার্স
দীর্ঘদিনের আর্থিক ও পরিচালনগত চাপে অবশেষে নেতৃত্বে পরিবর্তন এলো ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাম্পবেল উইলসন হঠাৎ করেই পদত্যাগ করেছেন, যা নিয়ে বিমান চলাচল খাতে নতুন আলোচনা শুরু হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে একাধিক সংকটের মুখোমুখি হওয়ায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। বিশেষ করে ২০২৫ সালের ভয়াবহ এক দুর্ঘটনায় ২২৬ জনের প্রাণহানির পর প্রতিষ্ঠানটি আরও চাপে পড়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রমাগত লোকসান, নিরাপত্তা ঘাটতি এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় দুর্বলতা।

২০২২ সালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে এয়ার ইন্ডিয়ার দায়িত্ব নেন উইলসন। তাকে দিয়ে প্রতিষ্ঠানটি পুনর্গঠনের পরিকল্পনা করা হলেও প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসেনি বলে বিশ্লেষকদের ধারণা।
আরও পড়ুন

এদিকে প্রতিযোগিতার বাজারেও চাপ বেড়েছে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ইন্ডিগোর সম্প্রতি নতুন সিইও হিসেবে অভিজ্ঞ বিমান চলাচল বিশেষজ্ঞ উইলি ওয়ালশকে নিয়োগ দিয়েছে, যা বাজারে প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক অস্থিরতা, জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং পরিচালনাগত সীমাবদ্ধতার কারণে ভারতীয় বিমান খাত বর্তমানে কঠিন সময় পার করছে। এমন প্রেক্ষাপটে এয়ার ইন্ডিয়ার নেতৃত্বে এই পরিবর্তন ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে উইলসনের পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

এএডি/


  বিষয়:   এয়ার ইন্ডিয়া  সিইও  ক্যাম্পবেল উইলসন  পদত্যাগ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: