কবে হবে ঈদুল আজহা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে ছয় দিনের সরকারি

2026-04-07T12:19:34+00:00
2026-04-07T12:19:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কবে হবে ঈদুল আজহা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:১৯ পিএম 
পবিত্র ঈদুল আজহা। সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে।

আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, আর এর আগের দিন আরাফাত দিবস হিসেবে পরিচিত, যেদিন হজের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং মুসল্লিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন।


এই হিসাবে, পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার) এবং পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাব্য সময়সূচি ধরেই ছুটির সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা।

সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি থাকে শনি ও রোববার, যা পড়ছে ৩০ ও ৩১ মে। এ ছাড়া ২৬ মে হজের দিন ছুটি থাকবে এবং ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি নির্ধারণ করা হয়েছে। ফলে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিনের টানা সরকারি ছুটি উপভোগ করবেন দেশটির নাগরিকরা।

/ইউএমএইচ



  বিষয়:   ঈদুল আজহা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: