সরকারি হাসপাতালের কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাদেশ

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের

2026-04-07T12:38:29+00:00
2026-04-07T12:38:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সরকারি হাসপাতালের কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:৩৮ পিএম 
শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার। ছবি : সময়ের আলো
শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টারের শ্রাবণ পালের বাসায় একটি সাপ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

এ সময় তারা দ্রুত বাসা থেকে বের হয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনতিয়া তাসমিম বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠোফোনে অবহিত করেন।
আরও পড়ুন

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বাসার ভেন্টিলেটরের ভেতরে একটি কালনাগিনী সাপ দেখতে পান। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

সজল দেব জানান, উদ্ধারকৃত সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

এএডি/


  বিষয়:   সরকারি  হাসপাতাল  কোয়ার্টার  কালনাগিনী  সাপ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: