হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

জাতীয়

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য

2026-04-07T14:52:25+00:00
2026-04-07T14:52:25+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ২:৫২ পিএম 
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি : সংগৃহীত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন আসামিকে এ মামলায় গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ড আবেদন করেন। প্রথমে তাকে গ্রেফতার দেখানো হয়।

এরপর রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম চার দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে পল্টন মডেল থানার ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের মামলায় তিন দফায় ১৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আরও পড়ুন

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী।

এ সময় শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়।তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের জুলাইয়ে মিরপুর থানায় মামলা দায়ের করা হয়।

এএডি/
  বিষয়:   হত্যা  মামলা  মাসুদ উদ্দিন চৌধুরী  চার  দিন  রিমান্ড 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: