রামেকে হাম উপসর্গে শিশুর মৃত্যু

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে রামেক হাসপাতালে

2026-04-07T15:12:05+00:00
2026-04-07T15:12:05+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
রামেকে হাম উপসর্গে শিশুর মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:১২ পিএম 
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু। ছবি : সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে রামেক হাসপাতালে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে বেসরকারি হাসপাতালগুলোতেও চিকিৎসাধীন অবস্থায় শিশুদের মৃত্যু হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস খুদে বার্তায় এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১২৩ শিশু চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন

এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১৮ জন ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩২ শিশু। হাসপাতালটিতে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪২৯ জন। আর চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৩ শিশু।

ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার রোগীর বেশি। হাম সন্দেহে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রায় ৭০ শতাংশ চাঁপাইনবাবগঞ্জ জেলার। আর পাবনার ১২ শতাংশ। হাসপাতালে হাম সন্দেহে মোট সাতজন প্রাপ্তবয়স্ক রোগী ভর্তি হয়েছেন। উপসর্গ একই রকম ছিলো। তবে এদের মধ্যে ছয়জনই চিকিৎসায় সুস্থ হয়েছেন। একজন মাত্র আর চিকিৎসাধীন রয়েছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   রামেক  হাম  উপসর্গ  শিশু  মৃত্যু  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: