পাসপোর্ট আবেদনে অনলাইন পেমেন্ট বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্র আগামীতে সব পাসপোর্ট আবেদনের জন্য অনলাইন পেমেন্ট বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে। পে.গভ ব্যবহার করে অনলাইনে পাসপোর্ট ফি পরিশোধ

2026-04-07T15:29:43+00:00
2026-04-07T15:38:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাসপোর্ট আবেদনে অনলাইন পেমেন্ট বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:২৯ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ৩:৩৮ পিএম
আমেরিকার পাসপোর্ট। সংগৃহীত ছবি
মার্কিন যুক্তরাষ্ট্র আগামীতে সব পাসপোর্ট আবেদনের জন্য অনলাইন পেমেন্ট বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে। পে.গভ ব্যবহার করে অনলাইনে পাসপোর্ট ফি পরিশোধ করা যাবে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। 

বার্তায় উল্লেখ করা হয়, আবেদন প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করতে এখন আপনি পে.গভ (Pay.gov) ব্যবহার করে অনলাইনে পাসপোর্ট ফি পরিশোধ করতে পারেন। ভবিষ্যতে সব পাসপোর্ট আবেদনের জন্য অনলাইন পেমেন্ট বাধ্যতামূলক হবে। এগিয়ে থাকুন এবং পে.গভ (Pay.gov) ব্যবহার করুন। এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারি সংস্থাগুলোকে অর্থ পরিশোধের নিরাপদ উপায় বলেও জানানো হয়েছে। 

/ইউএমএইচ




  বিষয়:   যুক্তরাষ্ট্র  পাসপোর্ট  অনলাইন পেমেন্ট  পে.গভ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: