জবিতে ২ দিনব্যাপী বৈশাখী মেলা, আবেদন ১২ এপ্রিল পর্যন্ত

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। একইসঙ্গে মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আগ্রহী

2026-04-07T15:58:57+00:00
2026-04-07T15:58:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
জবিতে ২ দিনব্যাপী বৈশাখী মেলা, আবেদন ১২ এপ্রিল পর্যন্ত
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:৫৮ পিএম 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। একইসঙ্গে মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আগ্রহী অংশগ্রহণকারীদের ৭ থেকে ১২ এপ্রিলের মধ্যে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ও ২ বৈশাখ (১৪ ও ১৫ এপ্রিল) মঙ্গলবার ও বুধবার নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি এ বৈশাখী মেলা বসবে। মেলায় অংশগ্রহণে আগ্রহীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।
আরও পড়ুন

আগ্রহী অংশগ্রহণকারীরা ৭ থেকে ১২ এপ্রিল প্রতিদিন দুপুর ১২টার মধ্যে রেজিস্ট্রার দপ্তর থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন, যা বাঙালির অন্যতম বৃহৎ সর্বজনীন উৎসব। এ দিনটি বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে উদযাপন করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ এ উৎসবে অংশ নেন, যা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতীক।

এএডি/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: