আগামী বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে কোনো ছাড় নেই : এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয়

2026-04-07T19:34:48+00:00
2026-04-07T20:25:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আগামী বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে কোনো ছাড় নেই : এনবিআর চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ৮:২৫ পিএম
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ছবি : সংগৃহীত
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বিশাল অংকের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে কর অব্যাহতি সুবিধা তুলে দেওয়াসহ কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী অর্থবছরে ৪ থেকে ৬ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা প্রয়োজন। গত বছরের তুলনায় আয় অন্তত ৫০ শতাংশ বাড়াতে বলা হয়েছে। এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে বিভিন্ন খাতে বিদ্যমান কর অব্যাহতি সুবিধা তুলে দেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, রাজস্ব আদায়ের স্বার্থে কঠোর পদক্ষেপের কোনো বিকল্প নেই।

ব্যক্তিগত পর্যায়ে কড়াকড়ি আরোপ করলেও জনস্বার্থ বিবেচনা করে পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন খাতে সর্বোচ্চ ছাড় দেওয়ার আশ্বাস দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তিনি জানান, টার্নওভার ট্যাক্স কমিয়ে আনার ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কর ফাঁকির সংস্কৃতির কারণে বিভিন্ন ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

বকেয়া ভ্যাট রিফান্ড বা কর ফেরত পাওয়া নিয়ে ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগের বিষয়ে আবদুর রহমান খান বলেন, দেড় বছর ধরে রিফান্ড দেওয়া হয়নি, এটি অন্যায় করা হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া অনলাইন না হওয়া পর্যন্ত আরও কিছুদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে। সিস্টেম পুরোপুরি ডিজিটাল হলে রিফান্ড দেওয়ার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

আলোচনায় অংশ নেন- বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা); বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন (বিএমএএমএ); বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএএমএ); এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি); লঞ্চ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি); বাংলাদেশ শিপ বিল্ডার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ) এবং কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন।

/কেএইচ


  বিষয়:   বাজেট  অর্থনীতি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: