ইসরায়েলে জোড়া ক্ষেপণাস্ত্র লঞ্চার ব্যবহার করে ব্যাপক হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের জবাবে প্রথমবারের

2026-04-07T23:10:51+00:00
2026-04-07T23:22:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলে জোড়া ক্ষেপণাস্ত্র লঞ্চার ব্যবহার করে ব্যাপক হামলা ইরানের
ইসরায়েল, ব্যাপক, হামলা, ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:১০ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ১১:২২ পিএম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের জবাবে প্রথমবারের মতো জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটির জনসংযোগ বিভাগ জানায়, এই নতুন কৌশল ব্যবহারের মাধ্যমে ইসরায়েল অধিকৃত অঞ্চলের কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে একযোগে হামলা চালানো হয়।

আইআরজিসির দাবি অনুযায়ী, রিশোন লেৎসিওন, পেতাহ টিকভা, বের শেভা এবং তেল আবিবের মতো প্রধান শহরাঞ্চলগুলো লক্ষ্যবস্তু ছিল। এসব হামলায় মোট ৩০টির বেশি স্থান আঘাতপ্রাপ্ত হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।


হামলায় ব্যবহার করা হয়েছে খায়বার- শেকান ক্ষেপণাস্ত্র, যা নির্ভুল আঘাত হানার সক্ষমতা এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাতের জন্য পরিচিত। আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, ভবিষ্যতে আরও বড় ধরনের হামলা চালানো হবে এবং ইসরায়েলের শিল্প, অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এদিকে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সাইয়্যেদ মজিদ মুসাভি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, নতুন ডুয়াল লঞ্চার ব্যবহারের মাধ্যমে যুদ্ধের একটি নতুন ধাপ শুরু হয়েছে, যেখানে আগের তুলনায় হামলার মাত্রা দ্বিগুণ করা হয়েছে।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: