১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তিনি নিজে এবং ১ কোটি ৪০ লাখ ইরানি নাগরিক দেশ রক্ষায় ‘জীবন উৎসর্গ’ করার জন্য

2026-04-08T01:03:49+00:00
2026-04-08T01:03:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১:০৩ এএম 
মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তিনি নিজে এবং ১ কোটি ৪০ লাখ ইরানি নাগরিক দেশ রক্ষায় ‘জীবন উৎসর্গ’ করার জন্য প্রস্তুত রয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই মন্তব্য করেছেন তিনি।

এক্সে দেওয়া বার্তায় ইরানের প্রেসিডেন্ট লিখেছেন, ‌‌‘১৪ মিলিয়নেরও বেশি সাহসী ইরানি এখন পর্যন্ত দেশের প্রতিরক্ষায় জীবন উৎসর্গ করে দেওয়ার প্রস্তুতি ঘোষণা দিয়েছেন। আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করেছি। আমি আছি এবং ভবিষ্যতেও তা থাকব।’

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে উচ্চপর্যায়ের বেশ কিছু হত্যাকাণ্ড ঘটিয়েছে ইসরাইলি ও মার্কিন বাহিনী। এর মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সেক্রেটারি আলি লারিজানিও রয়েছেন।

এক মাসের বেশি সময় ধরে চলা ইসরাইলি-আমেরিকান যুদ্ধে ইরানে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছেন। 

এদিকে এই যুদ্ধের অবসানের শর্ত হিসেবে বারবার সময়সীমা নির্ধারণ এবং পরে তা পিছিয়ে দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য মঙ্গলবারের সময়সীমাই চূড়ান্ত। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই হুঁশিয়ারি দেন তিনি।

মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরানের সাড়া উল্লেখযোগ্য হলেও তা যথেষ্ট নয়। তিনি বলেন, তারা একটি প্রস্তাব দিয়েছে এবং এটি উল্লেখযোগ্য প্রস্তাব। এটি বড় পদক্ষেপ হলেও যথেষ্ট ভালো নয়।

ট্রাম্প বলেছেন, ‘তারা যদি যা করার কথা তা করে, তা হলে যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। তাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে। তারা সেটি জানে এবং আমি মনে করি, তারা সদিচ্ছা নিয়েই আলোচনা করছে।’


  বিষয়:   ইরান  প্রেসিডেন্ট  মাসুদ  পেজেশকিয়ান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: