ইরানে চলছে তাণ্ডব নৃত্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান জুড়ে রেলপথ, সেতু ও মহাসড়কসহ গুরুত্বপূর্ণ পরিবহন অবকাঠামোতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিভিন্ন স্থানে এসব হামলায়

2026-04-08T04:08:35+00:00
2026-04-08T04:08:35+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে চলছে তাণ্ডব নৃত্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:০৮ এএম 
ইসরায়েলি হামলার পর তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন | ছবি: সংগৃহীত
ইরান জুড়ে রেলপথ, সেতু ও মহাসড়কসহ গুরুত্বপূর্ণ পরিবহন অবকাঠামোতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিভিন্ন স্থানে এসব হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালানো হয়েছে। হামলার পর দ্বীপটিতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। পারস্য উপসাগরে অবস্থিত এই দ্বীপ থেকেই ইরানের অধিকাংশ তেল রফতানি হয়।

ইরানের বিভিন্ন অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। 

কাশান, কারাজ, কোম, তাবরিজ ও তেহরানসহ বিভিন্ন শহরের রেললাইন, সেতু ও সড়কে হামলা চালানো হয়েছে। শাহরিয়ার শহরে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আলবোর্জ প্রদেশে আরও ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা ইরানের অন্তত আটটি সেতুতে হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সরবরাহ ব্যবস্থা দুর্বল করা। 

এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বড় একটি পেট্রোকেমিক্যাল কারখানা ধ্বংস করা হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে।’ 

যদিও তিনি দাবি করেন, তিনি এমন পরিস্থিতি চান না।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হরমুজ প্রণালি ইস্যুতে সময়সীমা শেষ হওয়ার আগে ‘প্রচুর আলোচনা’ চলছে এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা রয়েছে। 

তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান সরাসরি কূটনৈতিক যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে বাহরাইনের উত্থাপিত প্রস্তাব ভেটোর কারণে পাস হয়নি। স্থায়ী সদস্য চীন ও রাশিয়া এতে ভেটো দেয়।

এদিকে ইরানের পক্ষ থেকেও পাল্টা হুমকি দেওয়া হয়েছে। 

আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশ রক্ষায় লাখো মানুষ প্রস্তুত রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নির্মাণাধীন একটি এআই কেন্দ্রেও হামলার হুমকি দিয়েছে ইরান। একই সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ‘অপারেশন এপিক ফিউরি’ নামের অভিযানে ইরানের বহু সামরিক স্থাপনা ও জাহাজ ধ্বংস করা হয়েছে।

এদিকে সংঘাতের পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও চলছে। 

আন্তর্জাতিক মহল সতর্ক করে বলছে, দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।


  বিষয়:   ইরান  বিমান  হামলা  যুক্তরাষ্ট্র  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: