দর্শকদের ভালোবাসায় সিক্ত তানিয়া

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

এক কঠিন সময় পার করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত ফেব্রুয়ারি মাস থেকে মস্তিষ্কের টিউমারে আক্রান্ত এই অভিনেত্রী অল্প

2026-04-08T04:46:50+00:00
2026-04-08T04:46:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
দর্শকদের ভালোবাসায় সিক্ত তানিয়া
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:৪৬ এএম 
সংগৃহীত ছবি
এক কঠিন সময় পার করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত ফেব্রুয়ারি মাস থেকে মস্তিষ্কের টিউমারে আক্রান্ত এই অভিনেত্রী অল্প সময়ের ব্যবধানে তৃতীয়বারের মতো অস্ত্রোপচারের মুখোমুখি হয়েছেন। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও দর্শক ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তানিয়া বৃষ্টি। সম্প্রতি প্রচারিত একাধিক নাটক নিয়ে আলোচনায় তিনি। প্রায় দুই সপ্তাহ আগে এনটিভিতে প্রচারের পর ইউটিউবেও ব্যাপক সাড়া ফেলেছে তার অভিনীত নাটক ‘জামাল কবিরাজ’। 

এতে তানিয়ার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। সুব্রত সঞ্জীব পরিচালিত এই নাটকটি ইতিমধ্যে ৩০ লাখের বেশি দর্শক উপভোগ করেছেন।  তানিয়া বৃষ্টি বলেন, ‘এই নাটকটিতে বেশ কয়েক মাস আগে অভিনয় করেছিলাম। গল্পটা খুব সুন্দর। একটি সাধারণ পরিবারের গল্প। গল্পটাই মূলত এই নাটকের প্রাণ। 

ঈদে আমার অভিনীত আরও কয়েকটি নাটক প্রচারিত হয়েছে। সেগুলোও সবার কাছে ভালো লেগেছে। সবার প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা রইল। আর সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ করেন। আমি যেন আবার সবার মাঝে হাসিমুখে ফিরতে পারি।’

এদিকে গত ২৭ মার্চ ইউটিউবে মুক্তি পাওয়া ‘সুপ্তাদের বাড়ি’ নাটকটিও দর্শকমহলে বেশ প্রশংসিত হচ্ছে। গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত নাটকটি ২৭ লাখের বেশি দর্শক উপভোগ করেছেন। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। 

পারিবারিক আবহের এই নাটকে লুকিয়ে আছে না বলা গল্প, চুপচাপ ভালোবাসা আর সম্পর্কের কোমল টানাপড়েন। প্রতিটা দৃশ্য, প্রতিটা সংলাপে আছে হৃদয়ের স্পর্শ। এই নাটকে তানিয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন মির রাব্বী, মোহাম্মদ বারী, সাবেরী আলম, সামিরা খান মাহি ও মাখনুন সুলতানা মাহিমা। 


  বিষয়:   জনপ্রিয়  অভিনেত্রী  তানিয়া  বৃষ্টি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: