রাজনীতিতে যাত্রা শুরু কোয়েলের

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

সিনেমার পর্দা থেকে দেশের সংসদ। ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে রাজনীতির মঞ্চে পদার্পণ করলেন টালিউডের জনপ্রিয়

2026-04-08T04:53:59+00:00
2026-04-08T04:53:59+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
রাজনীতিতে যাত্রা শুরু কোয়েলের
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:৫৩ এএম 
সংগৃহীত ছবি
সিনেমার পর্দা থেকে দেশের সংসদ। ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে রাজনীতির মঞ্চে পদার্পণ করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। 

নিজের আসল নাম ‘রু´িণী মল্লিক’ হিসেবে শপথ নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল পুরোপুরি বাঙালিয়ানায় ভরপুর। মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে কোয়েল বাংলাতেই শপথবাক্য পাঠ করেন। সংসদের উচ্চকক্ষে নিজের প্রথম উপস্থিতিতেই মাতৃভাষার ব্যবহার অনেকের প্রশংসা কুড়িয়েছে। সেই মুহূর্তের ছবি ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

শপথ নেওয়ার পর সামাজিকমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে কোয়েল মল্লিক লিখেছেন, রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। বাংলার মানুষের সেবা করার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞ এবং নতুন এই দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন। 

একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেন। শপথ অনুষ্ঠানে কোয়েলের পাশে ছিলেন তার বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক।

এদিন শুধু কোয়েলই নন, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ওড়িশা এবং মহারাষ্ট্র মিলিয়ে মোট ১৯ জন নতুন সদস্য রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ৫ জন, তামিলনাড়ু থেকে ৬ জন, ওড়িশা থেকে ৩ জন এবং মহারাষ্ট্র থেকে ৫ জন সদস্য। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত এই পাঁচজন সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। 

এদিকে কোয়েলের রাজনীতিতে আগমন নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন তার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে। 

দীর্ঘ দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে কোয়েল মল্লিক নিজেকে বিতর্কের বাইরে রেখেছেন। 

অভিনয়ে সাফল্যের পাশাপাশি ব্যক্তিত্ব ও সংযত উপস্থিতির জন্যও তিনি পরিচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ও তার পরিবারের সুসম্পর্ক দীর্ঘদিনের।

সম্প্রতি রঞ্জিত মল্লিকের বাড়িতে নির্বাচনি কাজে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় থেকেই কোয়েলের রাজনীতিতে আসা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। এবার সেই গুঞ্জনই সত্য হলো। দেশের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যানের উপস্থিতিতে শপথবাক্য পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো কোয়েল মল্লিকের রাজনৈতিক পথচলা।


  বিষয়:   সংসদ  ভারত  উচ্চকক্ষ  রাজ্যসভা  কোয়েল  মল্লিক 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: