ফার্মগেটে লাব্বাইক বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর তেজগাঁও তেজতুরী বাজার এলাকায় লাব্বাইক বাসের ধাক্কায় এক সিএনজি চালক মারা গেছেন। তার নাম মামুন ফরাজি (৩৩) বলে জানা

2026-04-08T15:15:16+00:00
2026-04-08T15:15:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ফার্মগেটে লাব্বাইক বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:১৫ পিএম 
লাব্বাইক বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত। ছবি : সংগৃহীত
রাজধানীর তেজগাঁও তেজতুরী বাজার এলাকায় লাব্বাইক বাসের ধাক্কায় এক সিএনজি চালক মারা গেছেন। তার নাম মামুন ফরাজি (৩৩) বলে জানা গেছে।

বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী কাজী ফয়সাল জানান, তেজগাঁও পূর্ব তেজতুরি বাজার ওভারব্রিজের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাস ধাক্কায় আহত হয়৷ দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে তাকে উদ্ধার করে তিনি হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন

এদিকে, মৃতের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায়, তার নাম মামুন ফরাজি। বাবার নাম সেকান্দার ফরাজি। বাড়ি ভোলা চরফ্যাশন উপজেলায়। বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানা পুলিশ তদন্ত করছে।

এএডি/


  বিষয়:   ফার্মগেট  লাব্বাইক  বাস  ধাক্কা  সিএনজি  চালক  নিহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: