বলিউডে ভাইজান সালমান খানের হাত ধরে রূপালি পর্দায় অভিষেক করা অভিনেত্রী জেরিন খান আজ এক ব্যথাময় ক্ষতির মুখোমুখি।
বুধবার (৮ এপ্রিল) সকালে তার মা পারভীন খান ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন পারভীন। গত বছর থেকেই জেরিন খান নিজেকে পুরোপুরি মায়ের যত্নে নিয়োজিত রেখেছিলেন, কাজের থেকে বিরতি নিয়ে। মাঝে মাঝে সামাজিক মাধ্যমে তিনি ভক্তদের কাছে মায়ের সুস্থতার জন্য প্রার্থনা চাইতেন।
জেরিন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মা পারভীনের মৃত্যুর শোক সংবাদ জানিয়েছেন। জানা যায়, আজ সকাল ১০টার দিকে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন
মায়ের প্রতি তার অনুরাগের প্রকাশ ইতিমধ্যেই ভক্তদের নজরে এসেছে। কয়েক মাস আগে ইনস্টাগ্রামে জেরিন লিখেছিলেন, ‘আমি প্রতি মুহূর্তে আমার মায়ের ওপর নির্ভরশীল। মাকে ছাড়া আমি এক পা-ও চলতে পারি না। মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য সবাই প্রার্থনা করুন।’
বলিউডে অভিষেকের পর বিভিন্ন সিনেমায় অভিনয় করলেও ক্যারিয়ারে শক্ত অবস্থান তৈরি করতে পারেননি জেরিন। তবে ব্যক্তিজীবনে সরলতা এবং মায়ের প্রতি অটুট ভালোবাসার জন্য তিনি সবসময় মিডিয়ার আলোচনায় ছিলেন।
আজ সেই মমতা ও ছায়ার মতো সহায়ক মা হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন জেরিন খান। পরিবারের সদস্যরা এবং ভক্তরা তার পাশে দাঁড়িয়েছেন এই শোকের সময়ে।
এএডি/