তেল কেলেঙ্কারিতে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহের গৌরীপুরেদেশের জ্বালানি সংকটের মধ্যে তেল কেলেঙ্কারির ঘটনায়উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক বহিষ্কার হয়েছেন।বিগত ৬ মাসের মধ্যে উপজেলার

2026-04-08T20:06:28+00:00
2026-04-08T20:07:55+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
তেল কেলেঙ্কারিতে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৮:০৬ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ৮:০৭ পিএম
হাফেজ আজিজুল হক। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে দেশের জ্বালানি সংকটের মধ্যে তেল কেলেঙ্কারির ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক বহিষ্কার হয়েছেন। 

বিগত ৬ মাসের মধ্যে উপজেলার বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনেই বহিষ্কার হলেন। 

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ‍অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাফেজ আজিজুল হককে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’ 

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার খবরের সত্যতা নিশ্চিত করেন। 

তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই বহিষ্কার আমাকে পাঠানো হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় মনিটরিংয়ের অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারস্থ বিএনপি নেতা হাফেজ আজিজুলের মালিকানাধীন মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনটি পরিদর্শন করেন। 

এ সময় ভৈরব বাজার ডিপো থেকে প্রাপ্ত চালান ও নথি যাচাই করে দেখা যায়, চলতি মাসের ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট ৫৮ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে।


কিন্তু মজুত ও বিক্রির হিসাব চাইলে স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত (৩০) সন্তোষজনক কোনো তথ্য দিতে ব্যর্থ হন। তবে তিনি দাবি করেন গত ৩ এপ্রিল মাত্র ৯ হাজার লিটার পেট্রোল এসেছে—বাকি তেলের কোনো রেকর্ড তার কাছে নেই। এই বক্তব্যে অসংগতি ধরা পড়লে প্রশাসনের সন্দেহ আরও জোরদার হয়। 

পরবর্তীতে স্থানীয়দের অভিযোগ ও প্রাথমিক তদন্তে বিপুল পরিমাণ তেল অবৈধভাবে মজুত এবং কালোবাজারির প্রমাণ মেলে।

জানা যায়, মাত্র ছয় দিনেই প্রায় ৫০ থেকে ৫৮ হাজার লিটার তেলের কোনো হিসাব পাওয়া যাচ্ছে না কার্যত উধাও।

এ ঘটনায় সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেছেন। মামলা বিশেষ ক্ষমতা আইনের অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় স্টেশন ম্যানেজার মো. জলিল হোসেন রিফাতকে গ্রেফতার করা হয়। 

বহিষ্কৃত আজিজুল বলেন, ‘তেল মজুত বা কালোবাজারির অভিযোগ সঠিক নয়। একটি ষড়যন্ত্রকারী মহল রাজনৈতিকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।’ 

প্রসঙ্গত, উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরন বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র নির্বাচন করায় এবং একটি সংর্ঘষের ঘটনায় সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনি বহিষ্কার হন।

সময়ের আলো/জোই


  বিষয়:   তেল কেলেঙ্কারি  গৌরীপুর  বিএনপি  সদস্য সচিব  বহিষ্কার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: