পাহাড় কেটে পরিবেশ ধ্বংস, ক্ষুব্ধ জনতার প্রতিবাদ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় অব্যাহত পাহাড় কাটার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় জনসাধারণ।বুধবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবেশ ধ্বংসের

2026-04-08T23:29:24+00:00
2026-04-08T23:29:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পাহাড় কেটে পরিবেশ ধ্বংস, ক্ষুব্ধ জনতার প্রতিবাদ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:২৯ পিএম 
পাহাড় কাটার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় অব্যাহত পাহাড় কাটার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় জনসাধারণ। 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এক জোরালো মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সি হাজারো মানুষ অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে পাহাড় কাটা বন্ধের দাবিতে স্লোগান দেন। এতে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় প্রতিবাদের এক তীব্র আবহ।

স্থানীয় ইউপি সদস্য মো. রমজান আলীর সভাপতিত্বে এবং মো. শহীদুল ইসলাম শহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভাটিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ নুরুল আনোয়ার, বিএনপি নেতা খোরশেদ আলম মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বক্তারা অভিযোগ করেন, ‘মীর গ্রুপ’ নামের একটি ইটভাটা দীর্ঘদিন ধরে ইট তৈরির জন্য অবৈধভাবে পাহাড় কেটে যাচ্ছে। এতে করে এলাকার প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাহাড় নিধনের ফলে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, মাটির ক্ষয় বৃদ্ধি পাচ্ছে এবং বন্যপ্রাণীর আবাসস্থল হুমকির মুখে পড়ছে।

তারা আরও বলেন, এভাবে নির্বিচারে পাহাড় কাটা চলতে থাকলে ভবিষ্যতে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে, যা স্থানীয় বাসিন্দাদের জীবন ও সম্পদের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মানববন্ধন থেকে অবিলম্বে পাহাড় কাটা বন্ধ, দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করা হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   পাহাড়  পরিবেশ  ধ্বংস  ক্ষুব্ধ জনতা  প্রতিবাদ  সীতাকুণ্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: