ভারতীয় ভিসা নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করা হবে।

2026-04-09T01:48:06+00:00
2026-04-09T01:48:06+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ভারতীয় ভিসা নিয়ে সুখবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:৪৮ এএম 
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি : সংগৃহীত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করা হবে। দিল্লিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ বিষয়টি উঠে আসে বলে জানা গেছে। 

বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এসব বৈঠকে উপস্থিত ছিলেন। ভারতের রাজধানীতে পৌঁছানোর পর গত সন্ধ্যায় তারা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠক করেন।


এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আগামী কয়েক সপ্তাহে সহজ করা হবে।’

এতে আরও জানানো হয়েছে, আলোচনায় উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ককে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। তাঁরা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেন।

এ সময় খলিলুর রহমান বলেন, ‘সদ্য নির্বাচিত বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফার্স্ট নীতির ভিত্তিতে এবং পারস্পরিক আস্থা, সম্মান ও পারস্পরিক সুবিধার ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।’

দুই পক্ষ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে নিয়মিত পরামর্শ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ভারতীয় ভিসা  সুখবর  পররাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: