যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ২৫৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রথম দিনেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত ২৫৪

2026-04-09T02:22:22+00:00
2026-04-09T02:29:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ২৫৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:২২ এএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ২:২৯ এএম
যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রথম দিনেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রথম দিনেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও ১ হাজার ১৬৫ জন। 

বুধবার (৮ এপ্রিল) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে ইসরায়েলে হামলা বন্ধ রাখলেও ইসরায়েলি বিমানবাহিনী লেবাননজুড়ে এই ধ্বংসযজ্ঞ চালায়।

যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রথম দিনেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রথম দিনেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ছবি : সংগৃহীত


লেবাননের জরুরি পরিষেবা সংস্থার (সিভিল ডিফেন্স) দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির রাজধানী বৈরুতে হামলায় ৯২ জন নিহত এবং ৭৪২ জন আহত হয়েছেন। এছাড়া বৈরুতের দক্ষিণ শহরতলিতে প্রাণ হারিয়েছেন ৬১ জন।

অন্যান্য ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে নাবাতিয়েহ এলাকায় ২৮ জন, বালবেকে ১৮ জন এবং আলেই জেলায় ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া টায়ার, সিদন ও হেরমেল এলাকাতেও কয়েকশ বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। 

লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’।

হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত


তিনি বলেন, ‘আজকের এই অপরাধ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় পরীক্ষা। এটি আন্তর্জাতিক আইন ও রীতিনীতির প্রতি চরম অবজ্ঞা। ইসরায়েল ধারাবাহিকভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে সব নিয়ম লঙ্ঘন করছে।’

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলর দায় অস্বীকার করেছেন। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, কোনো ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর ওপর তাদের হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলের দাবি, এই যুদ্ধবিরতি শুধুমাত্র ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য, লেবাননের ক্ষেত্রে নয়।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   যুদ্ধবিরতি  লেবানন  ইসরায়েল  হামলা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: