মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (২৫) বছরের এক যুবক মারা গেছে। তবে কোন যানবাহনের সাথে ঘটনাটি ঘটেছে তা জানাতে

2026-04-09T11:24:31+00:00
2026-04-09T11:24:31+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১১:২৪ এএম 
গ্রাফিক : সময়ের আলো
রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (২৫) বছরের এক যুবক মারা গেছে। তবে কোন যানবাহনের সাথে ঘটনাটি ঘটেছে তা জানাতে পারে নাই পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল আসমা আলী তেলপাম্পের সামনে ঘটনাটি ঘটে। এরপর থানা পুলিশ ওই যুবককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ভোর সারে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
Advertisement
আরও পড়ুন

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক এসআই সাইফুল ইসলাম বলেন, রাতে  মাতুয়াইল আসমা আলী তেলপাম্পের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল ওই যুবক। এসময় কোন এক যানবাহনের  ধাক্কায় গুরুতর আহত হয়।  খবর পেয়ে থানা পুলিশ ওই যুবককে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

এসআই আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। যুবকের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।

এএডি/
  বিষয়:   মাতুয়াইল  সড়ক দুর্ঘটনা  অজ্ঞাত  যুবক  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: