আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) দেশের কৃষকদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি উপস্থিত থেকে টাঙ্গাইলসহ ১০টি জেলায় কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন।
সরকারি তথ্যবিবরণীতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) জানানো হয়েছে, নতুন এই কার্ডের মাধ্যমে দেশের কৃষকরা সরকারি সহায়তা ও সুবিধা দ্রুত ও সহজে গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্ডগুলো কৃষকদের হাতে তুলে দেবেন এবং প্রকল্পের বিস্তারিত কার্যক্রমের সঙ্গে পরিচিত হবেন।
আরও পড়ুন
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ১০ জেলার কৃষকরা সরাসরি সরকারের সমর্থন পাবেন, যা কৃষি উৎপাদন ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কার্ড বিতরণের এই কার্যক্রম দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এএডি/