মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

এবার মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে পৌঁছেছে অয়েল ট্যাঙ্কার ‘এমটি সেন্ট্রাল স্টোর’। বুধবার রাত

2026-04-09T12:31:37+00:00
2026-04-09T12:31:37+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৩১ পিএম 
চট্টগ্রাম বন্দরে ভিড়ল অকটেনবাহী ট্যাঙ্কার। ছবি : সংগৃহীত
এবার মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে পৌঁছেছে অয়েল ট্যাঙ্কার ‘এমটি সেন্ট্রাল স্টোর’। বুধবার রাত সাড়ে আটটায় বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই  ট্যাঙ্কার ভেড়ানো হবে ৫ নম্বর ডলফিন অয়েল জেটিতে। এরপর ডিপোতে খালাস শুরু করা হবে। মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী ট্যাঙ্কারটি ১৮৩ দশমিক ৬ মিটার দীর্ঘ। 
আরও পড়ুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মালয়েশিয়া থেকে আসা অকটেনবাহী ট্যাঙ্কার ভিড়েছে বন্দরে।

এটির অকটেন খালাস দ্রুত শুরু হবে। জ্বালানিবাহী ট্যাঙ্কার বার্থিংয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আরও কয়েকটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরের পথে আছে।

এএডি/
  বিষয়:   চট্টগ্রাম  বন্দর  অকটেন  ট্যাঙ্কার  তেল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: