এনসিপি নেত্রী রাফিয়া রাফি আর নেই

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী এবং বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা (রাফিয়া রাফি) বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর

2026-04-09T13:20:54+00:00
2026-04-09T13:20:54+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
এনসিপি নেত্রী রাফিয়া রাফি আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:২০ পিএম 
এনসিপির বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া রাফি। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী এবং বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা (রাফিয়া রাফি) বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার এই অকাল প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত শোকবার্তায় বলা হয়েছে- রাফিয়া সুলতানা একজন সাহসী, নিবেদিতপ্রাণ এবং আদর্শনিষ্ঠ রাজনৈতিক কর্মী ছিলেন। এনসিপি শোকাহত এবং তার অবদানকে চিরস্মরণীয় হিসেবে স্মরণ করবে।
আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিয়া, ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ২০১৯ সালের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ ছিল তার রাজনৈতিক অঙ্গনে দৃঢ় অবস্থানের পরিচায়ক।

এনসিপি শোকবার্তায় তার মৃত্যুতে দলের জন্য অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করেছে, আল্লাহ তাকে শান্তি দান করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এএডি/
  বিষয়:   এনসিপি  নেত্রী  রাফিয়া রাফি  জাতীয় নাগরিক পার্টি  বর্ষীয়ান 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: