শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা করেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন এবং অফলাইন ক্লাসের জন্য

2026-04-09T13:36:59+00:00
2026-04-09T13:37:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:৩৬ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ১:৩৭ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠান। ছবি সংগৃহীত
শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা করেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন এবং অফলাইন ক্লাসের জন্য নির্দিষ্ট সময়সূচি কার্যকর করা হবে।

মন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার শিক্ষার্থীরা অনলাইনে ক্লাসে অংশ নেবে। অন্যদিকে, শনিবার, সোমবার ও বুধবার বিদ্যালয়ে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন

মন্ত্রী আরও বলেন, অনলাইন ক্লাস মূলত মহানগর ও মেট্রোপলিটন এলাকার কিছু স্কুলের জন্য প্রযোজ্য হবে। নতুন সময়সূচি আগামী সোমবার থেকে কার্যকর করা হবে এবং শিক্ষকেরা বিদ্যালয়ে থেকে অনলাইন ক্লাস পরিচালনা করবেন।

সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানরাও উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, এই নতুন নীতিমালা শিক্ষাব্যবস্থার কার্যক্রমে কোনো ধ্বস ঘটাবে না এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানকে একরকম বাধ্য করা হচ্ছে না।

এএডি/


  বিষয়:   শিক্ষাপ্রতিষ্ঠান  অনলাইন  অফলাইন  ক্লাস  সময়সূচি  ঘোষণা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: