শেরপুর-৩ আসনে জামায়াতের ভোট বর্জনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালেই বড় ধরনের রাজনৈতিক মোড় নিয়েছে পরিস্থিতি। বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে

2026-04-09T15:57:02+00:00
2026-04-09T16:02:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
শেরপুর-৩ আসনে জামায়াতের ভোট বর্জনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৩:৫৭ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৪:০২ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি : সংগৃহীত
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালেই বড় ধরনের রাজনৈতিক মোড় নিয়েছে পরিস্থিতি। বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির প্রার্থী মাসুদুর রহমান মাসুদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, জাল ভোট, কারচুপি এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার মতো অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান। তার বক্তব্য অনুযায়ী, ভোটের পরিবেশ সুষ্ঠু না থাকায় নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ অব্যাহত রাখা সম্ভব নয় বলে মনে করছে দলটি।

ঘটনার বিস্তারিত তুলে ধরতে বিকেল ৩টায় শ্রীবরদী উপজেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে আনুষ্ঠানিকভাবে অভিযোগের বিস্তারিত ও পরবর্তী কর্মসূচি জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

এএডি/


  বিষয়:   শেরপুর-৩  আসন  জামায়াত  ভোট  বর্জন  ঘোষণা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: