৩ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ তেলের বাজার মূল্য আনুমানিক

2026-04-09T16:22:06+00:00
2026-04-09T16:29:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
৩ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:২২ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৪:২৯ পিএম
জব্দ তেল। ছবি : সময়ের আলো
নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ তেলের বাজার মূল্য আনুমানিক ৩ লাখ টাকা।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হাতিয়া উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন এলাকায় অবৈধভাবে মজুদকালে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়। মূলত কোনো প্রকার কাগজপত্র ব্যতিরেখে অবৈধভাবে তেল মজুদ করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাইল কোর্ট পরিচালনা করে মজুদ ও বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ জ্বালানি তেল লাইসেন্সকৃত ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশনা দেন।


কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা ‎লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। 

সময়ের আলো/জোই


  বিষয়:   ডিজেল জব্দ  ব্যবসায়ী  জরিমানা  নোয়াখালী  হাতিয়া  জ্বালানি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: