অনশনের ২৪ ঘণ্টা পার ঢাবি শিক্ষার্থীর

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে বসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেমের অনশনের ২৪ ঘণ্টা

2026-04-09T17:03:49+00:00
2026-04-09T17:06:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
জুলাই সনদ বাস্তবায়নের দাবি
অনশনের ২৪ ঘণ্টা পার ঢাবি শিক্ষার্থীর
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:০৩ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৫:০৬ পিএম
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন। ছবি : সময়ের আলো
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে বসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেমের অনশনের ২৪ ঘণ্টা পূর্ণ হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তার অনশন কর্মসূচির ২৪ ঘণ্টা অতিক্রান্ত হয়। 

এর আগে বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি অনশন শুরু করেন বলে জানা গেছে। 

সাদিক মুনওয়ার মুনেম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য। অনশনের পর তার সঙ্গে সংহতি জানিয়ে আরও কয়েকজন শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।

অনশন প্রসঙ্গে সাদিক বলেন, ২৪ ঘণ্টা পার হলেও তার মনোবল অটুট রয়েছে। সকাল থেকে অসংখ্য শিক্ষার্থী সংহতি জানাতে আসছেন বলে জানান তিনি। শরীর দুর্বল হয়ে পড়লেও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


অনশনকারী শিক্ষার্থীর তিন দফা দাবির মধ্যে রয়েছে, গণভোটে উল্লিখিত বিষয়গুলো সংসদে উত্থাপন ও বাস্তবায়ন, গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে পেশ করা এবং জুলাই সনদে উল্লিখিত অন্যান্য বিষয় বাস্তবায়নে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করা।

এদিকে, বুধবার রাতে ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ ছাত্রনেতারা অনশনস্থলে গিয়ে সংহতি জানান। এ সময় ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   জুলাই  সনদ  গণভোট  আমরণ  অনশন  ঢাকা  বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: