ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রবিউল সরদার (১২) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের

2026-04-09T17:42:42+00:00
2026-04-09T17:43:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৪২ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৫:৪৩ পিএম
নিহত রবিউল সরদার (১২)। ছবি : সংগৃহীত
মাদারীপুরের কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রবিউল সরদার (১২) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর গ্রামের খোকন সরদারের ছেলে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে বুধবার (৮ এপ্রিল) বিকেলে নিজ বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘুড়ি ওড়ানোর সময় রবিউলের ঘুড়ি পাশের উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারে আটকে যায়। পরে সেটি ছাড়ানোর চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।


কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত শিশুটি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইনের নিরাপত্তা জোরদারসহ সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   মাদারীপুর  কালকিনি  ঘুড়ি  বিদ্যুৎস্পৃষ্ট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: