ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের ব্যক্তিগত তথ্য ফাঁস করল ইরানি হ্যাকাররা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল হারজি হালেভির ব্যক্তিগত অ্যাকাউন্ট ও ডিজিটাল ডিভাইস হ্যাক করার দাবি করেছে ইরানি সরকারের ঘনিষ্ঠ একদল

2026-04-09T18:46:47+00:00
2026-04-09T18:47:30+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের ব্যক্তিগত তথ্য ফাঁস করল ইরানি হ্যাকাররা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:৪৬ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৬:৪৭ পিএম
ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অফ জেনারেল স্টাফ হারজি হালেভি : ছবি সংগৃহীত
ইসরায়েলের সাবেক সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল হারজি হালেভির ব্যক্তিগত অ্যাকাউন্ট ও ডিজিটাল ডিভাইস হ্যাক করার দাবি করেছে ইরানি সরকারের ঘনিষ্ঠ একদল হ্যাকার। হ্যাকাররা হালেভির কয়েক ডজন ব্যক্তিগত ছবি ও পরিচয়পত্র প্রকাশ করে এই অনুপ্রবেশের সত্যতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

হ্যাকার গোষ্ঠী ‘হান্দালা’ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইডিএফ প্রধান হিসেবে দায়িত্ব পালন করা হালেভির অত্যন্ত গোপনীয় বৈঠকগুলো থেকে তারা ১৯ হাজারেরও বেশি ছবি ও ভিডিও সংগ্রহ করেছে। বিবৃতিতে হ্যাকাররা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, আপনার সমস্ত শীর্ষ গোপনীয় স্থাপনা, ক্রাইসিস রুম, মানচিত্র এমনকি কমান্ড সেন্টারের ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়গুলো দীর্ঘ সময় ধরে আমাদের কাছে খোলা বইয়ের মতো ছিল।

হান্দালার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশিত ছবি ও ভিডিওগুলোতে হালেভিকে বিভিন্ন সামরিক ঘাঁটি পরিদর্শন, উচ্চপর্যায়ের বৈঠক এবং পরিবারের সাথে একান্ত ব্যক্তিগত মুহূর্তে দেখা গেছে। এমনকি ফাঁস হওয়া তথ্যের মধ্যে হালেভি ও তার স্ত্রীর পরিচয়পত্রের ছবিও অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলি একটি সূত্র সিএনএন-এর কাছে ছবিগুলোর সত্যতা নিশ্চিত করলেও হালেভির পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, এই ‘হান্দালা’ গোষ্ঠীটিই গত মাসে এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করার ঘটনায় আলোচনায় এসেছিল। গোষ্ঠীটি দাবি করেছে, তাদের নিশানায় ইসরায়েলের আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছেন। তালিকায় রয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, বেনি গান্টজ এবং বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক চিফ অফ স্টাফ সাজি ব্রাভারম্যান


/কেএইচ
  বিষয়:   ইরান  ইসরায়েল  হামলা  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: