রাতেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সংসদের বিরোধী দল ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউটের পর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।বৃহস্পতিবার

2026-04-09T20:09:00+00:00
2026-04-09T20:09:00+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
রাতেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:০৯ পিএম 
ওয়াকআউটের পর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সংসদের বিরোধী দল ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউটের পর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানানো হয়, গণবিরোধী বিল পাসের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট এবং সার্বিক বিষয়ে বিরোধীদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এর আগে, জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও বিরোধী দল ওয়াকাআউট করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ৫টা ৫৬ মিনিটে সংসদ থেকে বিরোধী দলীয় জোট ওয়াকআউট করেন।

সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য বিরোধীদলের যৌক্তিক বাধা স্বত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াকাআউট করছি।’ 


বিরোধীদলের নেতা ওয়াকআউট ঘোষণা দিয়ে জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন থেকে বের হয়ে যান। এসময় ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু বলার সুযোগ দেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমি ধন্যবাদ জানানোর জন্য উঠছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, সব রিডিংয়ে উনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। সমস্ত প্রক্রিয়া অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পর তারা আবার অংশগ্রহণ করবেন।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সংবাদ সম্মেলন  বিরোধী দল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: