বগুড়া-৬ : বেসরকারিভাবে বিএনপির বাদশা নির্বাচিত

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টা ৩০ মিনিট থেকে

2026-04-09T20:47:49+00:00
2026-04-09T20:48:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বগুড়া-৬ : বেসরকারিভাবে বিএনপির বাদশা নির্বাচিত
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:৪৭ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৮:৪৮ পিএম
বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। ছবি : সংগৃহীত
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। 

এর আগে, মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৯০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা ৭৫ হাজার ৪৮৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৩২ হাজার ৪৩২ ভোট।


জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালট ছাড়া এ আসনে ভোটের অংশগ্রহণের হার ৪২.৪৯ শতাংশ। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধাপে ধাপে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম।

এদিকে, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বিএনপি  মনোনীত প্রার্থী  রেজাউল করিম বাদশা  বগুড়া-৬ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: