নিজ দেশেই বিচারের মুখোমুখি নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফের শুরু হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের দুর্নীতি মামলার বিচার।রোববার (৯ এপ্রিল) থেকে পুনরায় এই মামলার বিচার শুরু হবে

2026-04-09T21:41:38+00:00
2026-04-09T21:41:38+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নিজ দেশেই বিচারের মুখোমুখি নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:৪১ পিএম 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ফের শুরু হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের দুর্নীতি মামলার বিচার।

রোববার (৯ এপ্রিল) থেকে পুনরায় এই মামলার বিচার শুরু হবে বলে দেশটির আদালত জানিয়েছে।

জানা গেছে, ইরানের সঙ্গে যুদ্ধের জেরে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের কয়েক ঘণ্টা পর বিচার কার্যক্রম শুরু হয়।

ইসরায়েলের আদালতের এক মুখপাত্র নেতানিয়াহুর বিচার শুরুর এ তথ্য জানিয়েছেন।

আদালতের এক বিবৃতিতে বলা হয়, ‌‌জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার বিভাগীয় কার্যক্রম পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মামলার শুনানি শুরু হবে। 

এই মামলার শুনানি প্রতি সপ্তাহের রোববার থেকে বুধবার পর্যন্ত চলবে বলে জানা যায়। 


ইসরায়েলের ইতিহাসে প্রথম কোনও দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। 

২০১৯ সালে কয়েক বছরের তদন্ত শেষে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। যদিও শুরু থেকেই নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন।

২০২০ সালে শুরু হওয়া এই বিচারে তার কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা যায়। 

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ইসরায়েল  প্রধানমন্ত্রী  বেঞ্জামিন  নেতানিয়াহু  দুর্নীতি  মামলা  বিচার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: