চট্টগ্রামে সড়ক দেবে গর্ত, চলাচল বিঘ্নিত

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকায় সড়কের এক পাশ ধসে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। এতে বিঘ্নিত হচ্ছে চলাচল।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে

2026-04-09T21:46:34+00:00
2026-04-09T21:46:34+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে সড়ক দেবে গর্ত, চলাচল বিঘ্নিত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:৪৬ পিএম   (ভিজিট : ৩১)
প্রবর্তক মোড়ে সড়কের এক পাশ ধসে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। ছবি : সেময়ের আলো
চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকায় সড়কের এক পাশ ধসে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। এতে বিঘ্নিত হচ্ছে চলাচল। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে হিজড়া খালের প্রবর্তক সেতুর পাশে সড়কের অংশ ধসে পড়ে এ অবস্থার সৃষ্টি হয়। ফলে সড়কের ওই অংশে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। 

সিডিএর নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দিন বলেন, সড়ক দেবে যাওয়ার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সেখানে বালুর বস্তা ফেলে ভরাট করা হচ্ছে। পরে পুরো অংশ সংস্কার করা হবে।


ধসে যাওয়া সড়কের পাশে চলছে হিজড়া খালে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ কাজ। জলাবদ্ধতা প্রকল্পের খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন কাজের অংশ হিসাবে এই কাজ হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। প্রকল্পের আওতায় প্রবর্তক মোড়ে হিজড়া খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়। সেখানেই ধসে গেছে সড়ক।

ধসে যাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকেরা বালুর বস্তা ফেলে গর্তের কিছু অংশ ভরাট করে দেয়। তবে ঝুঁকি কমেনি। সতর্কতা হিসাবে সড়কে ফিতাও টেনে দেওয়া হয়েছে। এতে চার লেনের সড়কের দুটি লেন বন্ধ হয়ে যায়। বাকি অংশ দিয়ে যান চলাচল করছে। ফলে সরু পথে চলাচলে ভোগান্তি বেড়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   চট্টগ্রাম  সড়ক  দেবে  গর্ত  চলাচল বিঘ্নি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: