কিশোরগঞ্জে কুকুরের কামড়ে ১৫ জন আহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের নিকলীতে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টার থেকে দুপুর পর্যন্ত নিকলী সদরের

2026-04-09T21:53:57+00:00
2026-04-09T21:54:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে কুকুরের কামড়ে ১৫ জন আহত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:৫৩ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৯:৫৪ পিএম
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের নিকলীতে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টার থেকে দুপুর পর্যন্ত নিকলী সদরের কুর্শা পশ্চিমপাড়া ও বন্দের বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।

আহতদেরকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, একটি পাগলা কুকুর গ্রামে ঢুকে সামনে যাকে পেয়েছে তাকেই কামড়াতে শুরু করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর ১২টা নাগাদ কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছে। 


নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২ এপ্রিল জেলার পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে ৫০ জন আহত হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   কিশোরগঞ্জ  কুকুরের কামড়  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: