নতুন গল্পে ‘জ্ঞানী গণি’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

পারিবারিক ড্রামা ও কমেডির সংমিশ্রণে জনপ্রিয় চরিত্র ‘জ্ঞানী গণি’ ফিরেছে পর্দায়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে অবমুক্ত হয়েছে নতুন

2026-04-10T03:57:29+00:00
2026-04-10T03:57:29+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
নতুন গল্পে ‘জ্ঞানী গণি’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৩:৫৭ এএম 
প্রতীকী ছবি
পারিবারিক ড্রামা ও কমেডির সংমিশ্রণে জনপ্রিয় চরিত্র ‘জ্ঞানী গণি’ ফিরেছে পর্দায়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে অবমুক্ত হয়েছে নতুন অরিজিনাল ড্রামা ‘জ্ঞানী গণি-০৪’। ইমরান ইমন পরিচালিত এই সিক্যুয়েলের মাধ্যমে দর্শকদের আবারও হাসাতে এবং ভাবাতে হাজির হয়েছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। 

এবারের গল্প আবর্তিত হয়েছে গ্রামে নতুন এক অতিথির আগমন কেন্দ্র করে। অতি বিদ্বান এই অতিথির আবির্ভাবে তৈরি হওয়া অদ্ভুত সব পরিস্থিতি ‘জ্ঞানী গণি’ কি পারবে তার বুদ্ধি দিয়ে সামাল দিতে? নাকি নিজেই জড়িয়ে যাবে কোনো বড় বিপদে? এই প্রশ্নের উত্তর মিলবে ‘জ্ঞানী গণি-০৪’-এর পর্দায়। 

পরিচালক ইমরান ইমন বলেন, জ্ঞানী গণি চরিত্রটি দর্শকদের খুব কাছের। এবারের গল্পে আমরা জ্ঞানের মারপ্যাঁচে এক ভিন্নরকম সামাজিক অসংগতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, প্রতিবারের ন্যায় এবারও দর্শক গণির কাণ্ডকারখানা উপভোগ করবেন।

শরাফ আহমেদ জীবনকে কেন্দ্র করে আবর্তিত এই গল্পে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, রাফিউল কাদির রুবেল, আদিয়াত জামান আয়ান, মানস বন্দ্যোপাধ্যায়, শাহাদাত শিশির, মাহমুদ আলম, সায়র নিয়োগী ও অন্যরা। 

নাটকটির চিত্রনাট্য ও সংলাপে উঠে এসেছে পারিবারিক বন্ধন ও বুদ্ধিমত্তার লড়াই।

এফআর


  বিষয়:   পারিবারিক ড্রামা  কমেডি  জ্ঞানী গণি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: